মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প

ফারুক হোসেন : মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে আমন ক্ষেতে পোকার আক্রমণ ও ব্যাকটেরিয়া জনিত রোগ কৃষক দুশ্চিন্তায় হয়ে পড়েছে। রোপা আমন ক্ষেত রক্ষায় জমিতে কীটনাশক প্রয়োগ করার পরও কোনো সুফল মিলছে না।

জানা যায়, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে সেচ প্রকল্পে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।

উপজেলার প্রতিটি এলাকায় আমন জমিতে কমবেশি কারেন্ট পোকা , মাজরা পোকা আর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ধানে শীষ বের হওয়ার আগেই পাতা ঝলসে যাচ্ছে।

এদিকে কৃষকেরা বিভিন্ন কীটনাশক ক্ষেতে প্রয়োগ করেও পোকার আক্রমণ প্রতিরোধ করতে পারছেন না এ অবস্থায় কি ওষুধ প্রয়োগ তা নিয়ে দিশাহারা পড়ছে তারা। তবে কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষক সফিক ঢালী জানান, এনজিও থেকে লোন নিয়ে তিন কানি (১৫০ শতক) জমিতে আমন চাষ করেছি। চলতি আমন মৌসুমে ছেংগারচর সার ডিলারের কাছ থেকে নির্ধারিত দাম থেকে প্রতি কেজিতে ৩/৫ টাকা বাড়তি দামে সার কিনে চাষাবাদ করেছি। ধানগাছ বেড়ে উঠার মুহূর্তে আমন ক্ষেতে পোকার আক্রমণ হয়েছে। আমরা ওষুধ প্রয়োগ করছি কিন্তু কাজ হচ্ছে না।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহমদ বলেন, এ মৌসুমে বিক্ষিপ্তভাবে পোকার আক্রমণে কিছু আমন ক্ষেতের ক্ষতি হতে পারে । গুনগুনিয়া পোকার উপস্থিতি থেকে ফসলকে বাঁচাতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

সম্পর্কিত খবর