
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান নুুরুল ইসলাম পাটওয়ারীর নিজস্ব অর্থায়নে ইউনিয়নে কয়েকটি কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। ইউনিয়নের ১-২-৩ এবং ৮নং ওয়ার্ড সহ মৈশাদী ইউনিয়নের আওতায় থাকা কাঁচা রাস্তায় নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন।
স্থানীয়রা জানান, গোরস্থান মাদ্রাসা এবং মসজিদের যাতায়াতের রাস্তা উচু-নিচু, গর্ত থাকার কারণে দীর্ঘদিন এলাকার মানুষের চলাচলের অসুবিধা হত। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের উদ্যেগে রাস্তাগুলো সংস্কারণ করা হয়।
চলতি বর্ষায় রাস্তাগুলোর চলাচলের উপযোগী হয়েছে। সংস্কারের ফলে বর্তমানে এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। চেয়ারম্যানের এমন মহৎ উদ্যোগকে এলাকাবাসী বাহবা জানিয়েছে। সড়ক গুলো দিয়ে যাতে স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারে, সেজন্য তিনি এ ব্যবস্থা করেন। জনসাধারণের চলাচলের সুবিধা জন্য তিনি নিরলস ভাবে কাজ করায় ইউনিয়নবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগের কথা ভেবে নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তাগুলো সংস্কার কাজ করি। আশা এলাকার মানুষ উপকৃত হয়েছে। জনগনের সেবা করার জন্যই জনপ্রতিনিধি হয়েছি, এ সেবা কাজ অব্যাহত থাকবে।
এভাবেই সব সময় তিনি জনগনের সেবায় নিয়োজিত ছিলেন, আছেন এবং থাকবেন বলেও তিনি জানান।



