
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, নেতৃবৃন্দের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন।
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়।এরপর শহর বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,
সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সদর থানা মৎসজীবিলীগ নেতা শাহ আলম মল্লিক।
এসময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেবসহ আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি শান্তিপ্রিয় দল। আওয়ামীলীগ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে দেশী বিদেশী কোন ষড়যন্ত্রই ক্ষতি করতে পারবে না। কেউ যদি তাদের ক্ষতি করতে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনির সৈনিকেরা জনগনকে সাথে নিয়ে প্রতিহত করবে। নির্বাচন সন্নিকটে আসলে এমন ষড়যন্ত্র সবসময় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনিকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আমরা নৈরাজ্য চাই না। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই।
আজকে বিএনপি-জামায়াতকে বলতে চাই, তোমাদের অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমরা জানি কীভাবে মোকাবিলা করতে হয়। আমাদের একদফা শান্তি ও নির্বাচন। আমরা আছি আমরা থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসীদের মোকাবিলা করবো। সারাদেশে জনগণের মধ্যে ছড়িয়ে থাকবো। উন্নয়নের সংগ্রাম, প্রগতির সংগ্রাম আমরা চালিয়ে যাব। এটাই আমাদের প্রত্যয়।



