চাঁদপুর সদরে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁদপুর খবর রির্পোট: আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস সহ
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানগণ ও প্রতিনিধি শিক্ষকবৃন্দগন।

সম্পর্কিত খবর