হাইমচরে বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে ডিসি কামরুল হাসান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

গতকাল ২৫ সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস, হাইমচর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর উপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন রেজিস্ট্রার ও কাগজপত্র নিরীক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূর হোসেন, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল
সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর