
মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার সদরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পানির ট্যাংকি এলাকায় নয় মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সরেজমিনে দেখা যায়, মতলব সদরের ওই স্থানে হটাৎ করেই সড়কে চলাচলকারী মোটরসাইকেল এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র থাকার দায়ে ৯ মটর সাইকেল চালককে বিভিন্ন ধারায় মোট ৪ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। এদিকে পানির ট্যাংকি এলাকায় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনার খবর পেয়ে অনেক চালক দন্ড এড়াতে ভিন্ন পথে যাতায়াত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, নিয়ম মেনে সড়কে মোটরসাইকেল চালাতে হবে। হেলমেট ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল এর বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য যে, কয়েকদিন আগে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে।



