চাঁদপুর সদরের দু’টি বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা অফিসার কামাল হোসেন

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় ও লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় গতকাল ২৪সেপ্টেম্বর (রবিবার) পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শন শেষে চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বিদ্যালয়দ্বয়ে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রমের নির্দেশনা দেন।

পরে আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় এবং লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ে টেরারিয়াম প্রদর্শন এবং ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেনির গ্রুপভিত্তিক দলের সাথে মতবিনিময় ও ফটোসেশান করেন তিনি।

এসময় বিদ্যায়লদ্বয়ের প্রধান শিক্ষকগণসহ সকল শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর