চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর-১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,` নতুন কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ,এতে শিক্ষার্থীরা হাতেকলমে শিক্ষা গ্রহণ করতে পারবে। তাই শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।’

শুক্রবার ২২ সেপ্টেম্বর রাতে চাঁদপুর ডেফোডিল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

চাঁদপুর ডিবেট মুভমেন্ট-সিডিএম’র প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহফুজ মিশু, বিতার্কিক মাজেদ আজাদ,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর ডিবেট মুভমেন্টের সভাপতি ভিভিয়ান ঘোষ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাব্বির আজম।

সম্পর্কিত খবর