নীলকমল ইউপি চেয়ারম্যানের নির্দেশে দোকান ও বাড়িতে তালাবদ্ধ !

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর উপজেলার নীললকম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আল নাসেরের হাতে জিম্মি সাধারণ মানুষ বললেন ভুক্তভোগী সবুজ বেপারী।

বিগত নির্বাচনে যে সকল কর্মীরা তাহার নির্বান করে হামলা মামলার শিকার হয়েছেন,সে সকল কর্মীদের উপর নেমে আসছে নির্যাতন।

তেমনি এক ভুক্তভোগী সবুজ বেপারী(৪০) সবুজ বেপারী বলেন,আমারমত একাধিক কর্মীরা অর্থ ও শ্রম দিয়ে চেয়ারম্যান হওয়ার জন্যে কাজকরেছি।এমনকি নীলকমল ইউপি নির্বাচনে একটি মার্ডার হয়েছে,সউদ আল নাসেরের নির্বাচন করার কারণে সেই হত্যা মামলায় আমাকেও আসামি করেছে এবং আমি জেলখেটেছি।

এই বিষয়ে স্থানীয় মোঃ খোকন গাজী বলেন,সবুজ বেপারীর সাথে চেয়ারম্যান সাহেবের সম্পর্ক অবনতি ঘটে দ্বিতীয় স্ত্রী সুরিয়ার ব্যাপার নিয়ে এবং সবুজের উপর রাগান্বিত হয়ে বাড়ির উপর নিষেধাজ্ঞা দেন ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের। নীলকমল ইউনিয়নের গুচ্ছ গ্রামের পাশেই আমার একটি বাড়ি ও ঘর রয়েছে সেই বাড়িতে আমাকে থাকতে দিচ্ছেনা সউদ আল নাসেরর লোকজন।আমার বাড়ি দেখা শোনার জন্য একজন লোক রেখেছি তাহার নাম আহাম্মেদ আলী ফকির,তাকে বলে সউদ আল নাসেরের গুন্ডারা এসে তালা মেরে দিয়েছেন এবং বলেছে এই বাড়িতে থাকা ও এই বাড়ির একটা ঘাষ ও কেউ ধরতে পারবে না এটা চেয়ারম্যান সউদ আল নাসেরের নির্দেশ।

সবুজ বেপারী আরও বলেন,আমি নাসির সরদার বাজারে দুইটি দোকান কিনেছি,চেয়ারম্যান সউদ আল নাসের আমার দোকান বন্ধ করে এবং আমার কাছে ৫’লাখ টাকা পাবে বলে দাবি করেন।

সবুজ আরও বলেন,সরকার নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর অসংখ্য মিনি ড্রেজার চলছে নীলকমল ইউনিয়নে,চেয়ারম্যান সাহেব নিজেই নদী থেকে ড্রেজার ধারা বালু উত্তোলন করে নতুন বাজার নির্মাণ করেছেন,সেই বালুর টাকা ও দোকানদারদের দিতে হচ্ছে।এবং প্রতি দোকান ৭০-৮০ হাজার টাকায় বিক্রি করছে নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান সউদ আল নাসেরর প্রতিনিধি মাদক ব্যবসায়ী দেলোয়ার ফকির ওরপে গাঁজা দেলা।

এই বিষয়ে গণমাধ্যম কর্মীরা নীলকমল ইউনিয়নে তথ্য সংগ্রহে গেলে সবুজ বেপারীর অভিযোগের সত্যতা পায় গণমাধ্যম কর্মীরা। উক্ত বিষয়ে চেয়ারম্যান সউদ আল নাসের কে জ্বিগ্যেস করলে তিনি বলেন,আপনারা কার অনুমতিতে আমার ইউনিয়নে প্রবেশ করেছেন।

এর পর গণমাধ্যম কর্মীরাদের ডেকে এনে অকথ্য ভাষায় গাল-মন্দ করেন এবং গণমাধ্যম কর্মীরাদের বিভিন্ন ভাবে হয়রানি করে ইউপি চেয়ারম্যান সউদ আল নাসেরের ভাড়াটে সন্ত্রাস দেলোয়ার ফকির ওরপে গাঁজা দেলা।

অভিযোগ কারি সবুজ বেপারী বলেন,আমার জীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।যে কোন সময় চেয়ারম্যান এর পেটোয়া বাহিনী আমার ও আমার পরিবারের উপর হামলা করতে পারে।তাদের হাত থেকে রেহাই পায়নি নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার,আমি তো একজন সাধারণ নগন্য পাবলিক।আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে চেয়ারম্যান সউদ আল নাসেরের বাহিনীর লোকজন নীলকমল ইউনিয়নের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুললে তাহাদের বাড়ি ও জমিজমার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউপি চেয়ারম্যান।

সম্পর্কিত খবর