জেলা ও উপজেলায় কর্মরতদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৩সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শহর সমাজসেবা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের পরিচালনায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও সেশন পরিচালনা করেন সমাজসেবা অধিদফতর এর অতিরিক্ত পরিচালক (কার্যক্রম-১) হরিশ চন্দ্র বিশ্বাস।

উদ্বোধন শেষে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদফতর এর অতিরিক্ত পরিচালক (কার্যক্রম-১) হরিশ চন্দ্র বিশ্বাস।

চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খানের সমন্বয়ে উপ-পরিচালক (কার্যক্রম -২) মোঃ আবদুল হামিদ সেশন পরিচালনায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূরুল হক মিয়া, মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সহ অন্যান্যরা।

চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ১টি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার, সহকারী সমাজসেবা অফিসার, ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর