মতলব দক্ষিনে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।

গত ২৩ সেপ্টেম্বর শনিবার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) সালেহ্ আহাম্মের দিক নিদের্শনায় এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহাম্মদ মোল্লা সঙ্গীয় এএসআই (নিঃ) তরুন কান্তি চাকমা এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে মতলব পৌরসভার দশপাড়া প্রধানিয়া বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামী সাদ্দাম হোসেন (৩৪) এর বশত ঘরে হইতে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় ।

আসামী সাদ্দাম হোসেনের , পিতার নাম মোঃ জাহাঙ্গীর আলম, পরে আসামী সাদ্দাম হোসেনকে মাদক আইনে মামলায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন আসামীকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে ।

সম্পর্কিত খবর