হাজীগঞ্জ থানার অভিযানে ৫কেজি গাজাসহ ২মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুফল চন্দ্র সিংহ এর নেতৃত্বে ৫কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল ১৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর সাকিনস্থ সাইনবোর্ডের মদিনা সিএনজি এন্ড টিভি গ্যারেজের সামনে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের দক্ষিন পাশের পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। ইমরান হোসেন ওরফে ইমাম হোসেন(২০) ২। মোঃ রাসেল ওরফে সোহাগ(১৯) কে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর হাজীগঞ্জ থানার এফআইআর নং-২১, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-২৪৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর