চুরি হওয়া ৩টি মোবাইল উদ্ধার করল চাঁদপুর সদর থানা পুলিশ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মুহসিন আলমের তত্ত্বাবধানে ও এএসআই তছলিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

গতকাল ২৭আগস্ট (রবিবার) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোন ৩টি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মুহসিন আলম।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই তছলিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩টি মোবাইল ফোন উদ্ধার করেন।

সম্পর্কিত খবর