
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে ২কেজি ২শ ৫০ গ্রাম গাঁজা, ৩শ ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৭মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ।
গত ২৪ঘন্টায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক ব্যবসায়ীকে আটক করে, অপর এক অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ ১জন, মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক ৮৫ পিস ইয়াবা সহ ১জন, শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ১শ পিস ইয়াবা সহ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২কেজি গাঁজাসহ ১জন, হাইমচর থানা পুলিশ কর্তৃক ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ১ জনসহ মোট ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট সকলের সহায়তায় জেলা পুলিশের ৮টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।



