চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদের পরিপ্রেক্ষিতে চাঁদপুরে র্কমরত সিআইডির কনস্টেবল কামরুল ইসলামকে অবশেষে বদলীর আদেশ জারি করেছে । সিআইডির হেডকোয়ার্টার থেকে এ আদেশ জারি করা হয়েছে ।
তাকে দিনাজপুর জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে । বিষয়টি কনস্টেবল কামরুল ইসলাম সম্প্রতি নিজেই মোবাইলে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে ।
গতকাল সন্ধ্যায় চাঁদপুর সিআইডির অফিস সূত্রে জানা গেছে,তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন এবং অন্যত্র বদলীর জন্য সুপারিশ করা হয়েছে । সেই আলোকে সিআইডি’র হেড কোয়ার্টার থেকে কনস্টেবল কামরুল ইসলামকে বদলীর আদেশ জারি করেন । কোন জেলায় বদলী করা হয়েছে তা চিঠি না পাওয়া পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না ।
জানা গেছে, চাঁদপুরে র্কমরত সিআইডির কনস্টেবল কামরুল ইসলামের ব্যাপারে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে । সেই প্রতিবেদনের আলোকে ইতিপৃর্বে সিআইডি হেডকোয়ার্টার তাকে বদলীর আদেশ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন ।
নির্ভরযোগ্য আরো জানা গেছে, চাঁদপুরে র্কমরত সিআইডির কনস্টেবল কামরুল ইসলাম নিজেকে বাঁচাতে সিআইডির ডিমাটমেন্টের উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কল্প কাহিনী সাজিয়ে স্থানীয় দু’একটি পত্রিকায় বিজ্বপ্তির আলোকে নিউজ ও ক্লাবে মিথ্যা ভিত্তিহীন চিঠি দিয়েছেন । একজন কনস্টেবল হিসেবে তিনি সরকারি চাকুরী বিধিমালা ভঙ্গ করেছে । কারণ তার সংশ্লিস্ট উর্ধ্বতন অফিসের অনুমতি ছাড়া তিনি মিডিয়ায় বক্তব্য রাখতে কিংবা বিবৃতি দিতে পারেন না ,কিংবা কোথাও চিঠি দিতে পারেন না ।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে ,ডিপাটমেন্টের বক্তব্য ও অভিযোগকারীর বক্তব্যের আলোকে সংবাদ প্রকাশ করে ।
অবশেষে সিআইডি অফিস দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদের সত্যতা মিলেছে । সেই সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহনের অংশ হিসেবে কনস্টেবল কামরুল ইসলামকে অবশেষে বদলীর আদেশ জারি করা হয়েছে ।



