
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সংবাদ সংস্থা বাসস এর সাবেক জেলা সাংবাদিক, চাঁদপুর সরকারি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খান গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে তিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি গত ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাসা ঢাকার জোয়ার সাহারা বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এসময় সাথে সাথেই বাসার নিকট স্বজন ওনাকে ঢাকা ইউনাইটেড হাসপাটালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওনার অবস্থা গুরুতর দেখে হাসপাতালের আই সি ইউতে ভর্তি করান। ৭দিন তিনি হাসপাতালের আই সি ইউতে নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।
এরপর চিকিৎসায় একটু উন্নতি হলে ওনাকে আই সি ইউ থেকে এস ডি ইউতে নিয়ে আসা হয়।বর্তমানে তিনি এস ডি ইউতে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ব্রেইন স্ট্রোক করার আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
তিনি ১৯৯৭ সালে ভারতের বাঙ্গালোরে গিয়ে বিশ্ব বরেণ্য চিকিৎসক ডা. দেবি শেঠির চিকিৎসায় ওপেন হার্ট সার্জারি করে আসেন।পরিবারের পক্ষ থেকে ওনার রোগ মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতসহ চাঁদপুরের সর্বস্তরের সুধীজনসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



