চাঁদপুরে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল মাঠে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলার শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোস্তাফিজুর রহমান।এসময় তিনি বলেন গায়ের জোরে খুব বেশিদূর যাওয়া যায় না কিন্তু মেধার জোরে অনেক দূর যাওয়া যায়। আমি এক স্কুলে গিয়ে ৫ জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কি হতে চায়, শিক্ষার্থীরা ৫ জন ৫ রকমের উত্তর দিয়েছে। তারপর সেখান থেকে একজনকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি হতে চাও, সে বলল আমি ডাক্তার হতে চাই কিন্তু সে পড়ে মানবিক নিয়ে। আসলে এটা তার দোষ নয় এটা সমষ্টিগত দোষ।

আমাদের প্রতিবছর স্কুল বা কলেজ পাস করে শ্রম বাজারে ২১ লাখ মানুষ আসে। সবাই কিন্তু চাকুরী করতে পারে না আবার সবাই ব্যবসা করতে পারে না আবার সবাই বেকার থাকে না কোন না কোন কাজ করেই থাকেই তাই আমি বলব তুমি যে কাজটা করো না কেন সে কাজটাই মনোযোগ দিয়ে করো সেই কাজে বিজয় তোমার নিশ্চিত।

দৈনিক সুদীপ্ত চাঁদপুরের সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত , সদর উপজেলার ভূমি কর্মকর্তা হেদায়েতুল্লাহ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, পুরান বাজার মধুসূদন স্কুলের শিক্ষক ওহিদুর রহমান লাবু প্রমুখ।

সম্পর্কিত খবর