চাঁদপুরে ৬কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুছ ছালাম এর নেতৃত্বে ৬কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গতকাল ১৫সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেলক্রসিংয়ের অনুমান ১০ গজ পূর্ব দিকে উচ্চুংগা রাস্তার মাথা থেকে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় তার আসামীর কাছ থেকে ৬কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম ১। বিথী আক্তার (২৩), পিতা-মোঃ দুলু হাওলাদার, মাতা-ফাতেমা, স্বামী-ইয়াছিন হাওলাদার, সাং-চর বিশ্বাস (ঘাষিচর), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-হাবিবনগর, সামছুর পুলের ঢালে হাফিজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ২। ফাতেমা আক্তার (২৪), পিতা-মৃত সেকান্দর মাঝি, মাতা-ইয়ারুন বেগম, সাং-পূর্ব কাজী কান্দি (মাঝি বাড়ী), থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-শহীদনগর, ৪নং গলি, থানা-লালবাগ, জেলা-ডিএমপি, ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানান উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা ব্রাহ্মনপাড়া সীমান্তবর্তী এলাকার পলাতক আসামী ফারুক আহামেদ প্রঃ রকেল এর নিকট থেকে ক্রয় করিয়া ঢাকায় নিয়ে যাইতেছে বলিয়া স্বীকার করে।

এসময় আসামীদ্বয়ের কাছ থেকে ৬কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ১লক্ষ ২০বিশ হাজার।

গ্রেফতারকৃত বিথী আক্তার (২৩) ও ফাতেমা আক্তার (২৪) কে এবং পলাতক আসামী ফারুক আহামেদ প্রঃ রকেল দ্বয়ের বিরেুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(খ)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর