মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

ফারুক হোসেন: চাঁদপুরের মতলব উত্তরে ভাগিনার হাতে মামা মানিক (২৪) নামে নিহত হয়েছে। মামা নিহত হওয়ার অভিযুক্ত ভাগিনা আরিকে আটক করেছে পুলিশ ।

নিহত মানিক উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের আলীর ছেলে। অভিযুক্ত ওই ভাগিনার নাম আরিফ (২২) । তিনি একই গ্রামের আনোয়ারের ছেলে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে।

স্হানীয় সূত্রে জানা যায়, মানিকের স্ত্রী অর্থাৎ মামিকে আরিফ অনৈতিক কাজের প্রস্তাব করলে তার মামি তাকে জুতাপেটা করে। সেই রাগে এবং ক্ষোভে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে মানিক ও তার স্ত্রীরের সাথে আরিফের হাতাহাতির ঘটনা ঘটে ।
এ খবর পেয়ে আরিফের বাবা আনোয়ার ঘটনাস্থলে এসে তার ছেলে আরিফকে নির্দেশ করেন ছুরি দিয়ে রক্তের বদলে রক্তের শোধ নিতে। এরপরই আরিফ ছুরি দিয়ে বুকে আঘাত করলে মাটিতে লুটে পড়ে। পরে স্হানীয়রা মানিকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্হালে স্হানীয়রা আরিফকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্হালে থেকে আরিফ ও তার মাকে পুলিশ গ্রেফতার করে।

মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন জানান, ভাগিনার ছুরির আঘাতে মামা নিহত হওয়ার অভিযুক্ত ভাগিনা আরিকে আটক করা হয়েছে। এ বিষয় থানা মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর