
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদসহ চাঁদপুর জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাদের এবং বন্দীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসানকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।



