
চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা মসজিদের পুরাতন অংশ সংস্কারের জন্য পরিদর্শন করেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং শাহতলী বাজারস্থ ছমির উদ্দিন কারী ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী। এ সময় তিনি মসজিদের পুরাতন অংশ সংস্কারের জন্য ওয়াকফ এস্টেট এর ফান্ড থেকে সর্বোচ্চ বরাদ্দের আশ্বাস দেন এবং সেই সাথে সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মাদরাসা ওয়াকফ এস্টেট কমিটির মোতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা মো: বারেক কারী,সাবেক মেম্বার সফিক কারী সহ অন্যান্যরা। ছবি-দৈনিক চাঁদপুর খবর।



