চাঁদপুর সদরের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি গ্রহণ

চাঁদপুর খবর রির্পোট: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিশ্বসাহিত্য কেন্দ্র চাঁদপুর সদরের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং করবেন।

গত ৫সেপ্টেম্বর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর মনিটরিং ম্যানেজার মোহাম্মদ হান্নান স্বাক্ষরিত চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয় ইতোমধ্যে অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা পর্যায়ে শিক্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠক প্রশিক্ষণ ও শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উক্ত সংগঠক প্রশিক্ষণ ও শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ কার্যক্রম মনিটরিং করার জন্য আপনার উপজেলায় একটি ভ্রমণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২১সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার মোহাম্মদ মাসুমবিল্লাহ (মোবাইল নম্বর-০১৭৬১৪৯৬৪৫৮) ৯টি শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে মনিটরিং করবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-শাহতলী কামিল মাদরাসা, ওসমানিয়া কামিল মাদরাসা, চাঁদপুর টেকনিক্যাল ষ্কুল এন্ড কলেজ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, চাঁদপুর গভমেন্ট টেকনিক্যাল হাই স্কুল, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, পুরান বাজার এম এইচ উচ্চ বিদ্যালয়।

সম্পর্কিত খবর