লোধেরগাঁও মসজিদ সংলগ্ন স্থানে রেলের পিলার ঝুঁকিপুণ

চাঁদপুর খবর রির্পোট: রেলর পিলার স্থাপন করে রাস্তা বন্ধ করায় ও রেল লাইনের কাছাকাছি খুঁটি স্থাপন করায় চাঁদপুর সদর উপজেলার উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে লোধেরগাঁও ২য় তলা মসজিদ সংলগ্ন রেলের ঝুকিপুন পিলারে আঘাত পেয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক গুরুত আহত হয়েছে।

গতকাল ১৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় লোধেরগাঁও ২য় তলা মসজিদ সংলগ্ন সাগরিকা ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্র। ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।

ট্রেনে দুর্ঘটনার শিকার ছাত্রের বাড়ি চাঁদপুর জেলার ওয়ারুকে। সে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনির ছাত্র। সে চাঁদপুরে ট্রেনে করে যাওয়ার পথে রেলের পিলারে
আটকিয়ে দূর্ঘটনায় পড়ে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে খোজঁ নিয়ে জানা যায়, সম্প্রতি রেল কর্তৃপক্ষ রেল লাইনের খুব কাছাকাছি রেলের পিলার স্থাপন করান কারনে এ দূর্ঘটনা ঘটেছে।

এ বিষয় রেলের কর্মকর্তা সোলাইমান বলেন, রেল কর্তৃপক্ষ রেল লাইনের পাশে পিলার কুপছে। ঘটনাস্থলে গিয়ে খুটি রেল লাইনের খুব কাছে স্থাপন করায় দুর্ঘটনা ঘটেছে শুনেছি। তাই আমরা খুঁটি উঠিয়ে পেলছি। পরবতীতে স্থানীয় জনগনের মতামতের আলোকে আবার পিলার লাগানো হবে।

এ বিষয়ে ভাটেরগাঁও এর স্থানীয় মেম্বার সোহাগ দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে জানান, রেল লাইনের খুব কাছাকাছি পিলার কুপায় এ দূর্ঘটনা ঘটেছে। এলাকার স্থানীয়া এ বিষয়ে তীব্র প্রতিবাদ করছে।পরবতীতে স্থানীয় জনগনের মতামতের আলোকে রেলৈ পিলার স্থান করতে হবে । নইলে আন্দোলন সংগ্রাম করবে জনগন । শতবছরের সড়ক বন্ধ করে পিলার স্থাপন ঠিক নয় । এখানে গেইন দিয়ে নিরাপত্তার জন্য গেইট ম্যান রাখতে পারে রেল ।

উল্লেখ্য, সম্প্রতি চাঁদপুর ওয়ারলেছস্থ মুন্সিবাড়ি রোড রেল লাইনের পিলার কুপায় দীর্ঘদিনের রাস্তা বন্ধ হয়ে গেছে। পরে স্থানীয় কমিশনার ও স্থানীয় জনসাধারণের প্রতিবাদের মুখে রাস্তা থেকে খুঁটি তুলে নেয়।

সম্পর্কিত খবর