চাঁদপুর সদরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণে শিক্ষা অফিসার

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

পরিদর্শন শেষে ডেঙ্গু বিষয়ক পরিপত্র অনুসরণ করে প্রত্যেকটি বিদ্যালয়ে দল গঠন করা হয়।

এসময় সকল বিদ্যালয়ের প্রধানগণ সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর