
গাজী মহিন উদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে ৮শ’ পিস ইয়াবাসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
১৩ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুর বাজারে দক্ষিণ পাশে উচ্চগা মুন্সি বাড়ির সামনে থেকে ইয়াবাসহ আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা এস.আই. মেজবাহুল আলম চৌধুরী ও এস.আই নুরুল আলম সঙ্গীয় ফোর্স।
অভিযানে- ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ও উচ্চগাঁ মুন্সি বাড়ির নুরুল আমিনের ছেলে জাকির হোসেন শাহীন (ওরফে শাহীন মুন্সি) ও তার সহযোগী চাঁদপুর সদর উপজেলা সেনগাঁও গাজী বাড়ির নুরুল ইসলাম গাজী ওরে কালু গাজী ছেলে আজাদ গাজীকে ৮শ’ পিস ইয়াবাসহ আটক করে।
এসময় মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত মোটরসাইকটি জব্দ করা হয়।
৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন জাকির হোসেন শাহীন মুন্সী। রাজনীতির আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। উচ্ছগাঁ আলিপুর সড়কের আলিপুর প্রবেশ মুখে ডাকাতিয়া নদীর দক্ষিণ তীরে রাস্তায় বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে দামি দামি মোটরসাইকেলে চড়ে উঠতি বয়সের যুবকদের আড্ডা দিতে দেখা যায়।
সেখান থেকে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক জেলার অন্যান্য উপজেলায় পৌঁছে যায়। মাদক বিক্রয়ের নিরাপদ সড়ক হিসেবে মাদক বিক্রেতাদের কাছে পরিচিত। ওই রাস্তায় যুবলীগ নেতা শাহিনের আনাগোনা দেখা যেত।
হাজীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে সাহিল ও তার সহযোগীকে আটক করতে সক্ষম হয়।
এদিকে শাহীনকে ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তদবিরের চেষ্টা চালানো হয়।
এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন-জাকির হোসেন শাহীন (ওরফে শাহীন মুন্সি) ও আজাদ গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



