শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের জরুরী সভা

মাসুদ হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠনসহ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আপার হাতকে শক্তিশালী করার জন্য সকল মতাভেদ ভূলে মাঠে থেকে কাজ করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

এছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও আরো গতিশীল করার লক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড নতুনভাবে গোছানোর জন্য সকল নেতা কর্মীরা ঐক্যমত পোষন করেন।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারীর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম তুষার হাজীর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সেলিম মাল।

বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাজী, আবুল বাশার রনি, রুবেল ক্বারী, সদস্য কবির হোসেন, ফারুক মিজি, সেলিম পাটওয়ারী, নজরুল ইসলাম হাজী, সায়েদুজ্জামান পাটওয়ারী, কবির হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের মোহাম্মদ হোসেন রবিন, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হাজী, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজন পাটওয়ারী, সাধারন সম্পাদক সুমন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ খান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর