মতলব উত্তরে স’মিলে আগুন পুড়ে ছাই : ক্ষয়ক্ষতি চার লক্ষাধিক

ফারুক হোসেন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহাবাজ কান্দি গ্রামের সিয়াম স’মিলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্রৃত্তরা।

বুধবার রাতে উপজেলার সাহাবাজ কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ৪ টায় দিকে স’মিলে আগুন ধরিয়ে দেয় দূর্বত্তরা। কয়েক জন গাড়ি চালক আগুন দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আগুন নিয়ন্ত্রন আসার আগেই পুরে ছাই হয়ে যায় স’মিলে থাকা আসবাবপত্র যন্ত্রপাতিসহ স’ মিলে থাকা সবকিছু। এতে স’মিল মালিকের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। এদিকে স’মিলের মালিক মিজান শিকদার বলেন , পূর্বের শত্রুতার জের ধরে আগুন দিয়েছে দূর্বৃত্তারা ।

তিনি আরো জানান, গত ১ মাস আগে আমার, স’মিলে গাছ এবং কাঠ বহন করার ইঞ্জিন চালিত টলি গাড়ি চুরি হয়ে যায়, আজ আগুন ধরিয়ে দিয়ে আমার এক মাত্র উপার্জনের রাস্তা বন্দ করে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।

সম্পর্কিত খবর