গ্রাম পুলিশদের দিক নির্দেশনা দিলেন চাঁদপুর সদর ইউএনও

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার ১১ সেপ্টেম্বর দুপুর ৩ টায় সদর উপজেলা পরিষদর অডিটোরিয়ামে ১৪ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের নিয়মিত হাজিরা ও পেশাগত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

এসময় তিনি বলেন মাঠ পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা ও কাজের ব্যাপারে পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।মাঠ পর্যায়ে যারা প্রতি মাসে যথাযথভাবে দায়িত্ব পালন করবে তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

সম্পর্কিত খবর