
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি’র আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ অতিথিবৃন্দ।



