
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়ন, বিধিমালা অনুযায়ী শিক্ষকদের শৃঙ্খলা ও সম-সাময়িক বিষয় নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টায় বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠান অনেক প্রাচীন প্রতিষ্ঠান। শিক্ষার মানবৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। বিদ্যালয়ে শিক্ষকদের বিধিমালা অনুযায়ী সকলকে শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষার্থী বৃদ্ধি করতে হবে। সকল শিক্ষক-কর্মচারীগণকে নিয়ম-শৃঙ্খলা অনুসরন করতে হবে। আগমন-প্রস্থান নিশ্চিত করতে হবে ।
তিনি বলেন, এ বিদ্যালয়ের ফলাফল ভালো, এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়মূর্খী করতে হবে।কোন ক্রমেই কোন শিক্ষার্থী যাতে আর্থিক কারনে ঝরে না পড়ে তা ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিশ্চিত করতে হবে ।
এসময় অংশ নেন , বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল সহ অন্যান্যরা।
সভায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



