চাঁদপুরে জেলা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

স্টাফ রির্পোটার : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

১০ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

এসময় তিনি বলেন, আগামীর আন্দোলন সংগ্রামে মহিলা দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের শপত নিতে হবে সামনে যেকোন আন্দোলনে রাজপথে থাকবেন। প্রয়োজনে রক্ত দিবেন কিন্তু পিছপা হবেন না।

চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.শীরিন সুলতানা মুক্তার পরিচালনায় এসময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর