হাজীগঞ্জে পিকআপে মিললো ২৭ কেজি গাঁজাসহ হুইস্কি ও ইয়াবা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরী, এসআই(নিঃ) সুকান্ত মজুমদার এর নেতৃত্বে পৃথক ২টি মাদক বিরোধী অভিযানে ৩০কেজি গাঁজা, ১৫বোতল হুইস্কি ও ভোটকা ও ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল ১০সেপ্টেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন ৩নং পৌর ওয়ার্ড খাটরা বিলওয়াই হান্নান চৌধূরীর সীমানা প্রাচীরের মেইন গেইটের সামনে কাঁচা রাস্তার উপর ১মাদক ব্যবসায়ী পিকআপসহ গ্রেফতার করা হয়। এসময় অপর ২জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পিকআপ গাড়ি তল্লাশী করে মোট ৩০কেজি গাঁজা, ১৫ বোতল হুইস্কি ও ভোটকা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬লক্ষ টাকা ও ১৫বোতল ভোটকা ও হুইস্কির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটককৃত রেজিস্ট্রেশনবিহীন পিকআপের মূল্য ১লক্ষ ৫০হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম ১।মোঃ মমিন পাটোয়ারী (২৭)। পলাতক মাদক ব্যবসায়ী ২। শিরিন আক্তার আঁখি (২২)। অজ্ঞাতনামা পিকআপের চালকদ্বয়ের নাম ঠিকানা যাচাই ও সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

অপর ঘটনায় রাত ২টা ৩০মিনিটে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এর কর্তৃক নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ থানাধীন ৭নং পৌর ওয়ার্ড, টোরাগড় উত্তর পাড়া, ইকবাল হোসেন ডুপ্লেক্স বিল্ডিং এর পূর্ব পাশের পাঁকা রাস্তার উপর ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৩০হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ আমান উল্লাহ (২৮)।

পলাতক আসামীর মোঃ শওকত হোসেন (২৭) এর নাম ঠিকানা যাচাই ও সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ মমিন পাটোয়ারী (২৭) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১০সেপ্টেম্বর, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯ (গ)/ ২৪ (খ)/৩৮/৪১ ও ২। মোঃ আমান উল্লাহ (২৮) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ- ১০সেপ্টেম্বর ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মোতাবেক পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর