
চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর মডেল থানা থেকে অভিযোগের আলোকে বিবাদীপক্ষকে নোটিশ জারি করেছে । তাও আবার কাটাছিড়া ।
একটি ঔধুষ কোম্পানির ছোট কাগজে । ডিজিটাল বাংলাদেশে এখনও চাঁদপুর মডেল থানায় এনালগে কাজ চলছে। ঘটনাটি গতকাল শনিবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় ছবিসহ সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃৃষ্টি আকর্ষন হয় । সংবাদটি ব্যাপারে পুলিশ পরিদর্শক শামছুল আলমের নিকট জানতে চান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ।
ঘটনাটি উক্ত নোটিশ পাঠানো পুলিশ অফিসার চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলম নিজেই মোবাইলে পত্রিকার সম্পাদকের নিকট এমন দাবী করেন ।
খোদ চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলম পত্রিকার সম্পাদকের নিকট মোবাইল করে
সংবাদটি প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন ।তিনি বলেন,আপনাকে ধন্যবাদ জানাচ্ছি । আমি দেড় বছর মডেল থানায় চাকুরী করছি । আপনি আমাকে পরিচিত করে তুলেছেন ।
তিনি বলেন,আপনি এমন একটি সংবাদ দিয়েছেন । আমি কোন নোটিশ করেনি । আমি একজন পুলিশ পরির্দশক । আমি তো নিজে নোটিশ জারি করি না । এটা একটা এসবিআর(দরখাস্ত) আলোকে একজন পুলিশ অফিসারের মাধ্যমে বিবাদীদের হাজির হতে হাতে লিখে চিরকুট দিয়েছি । বিবাদীপক্ষকে ম্যাসেজ দিতে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা যে কোন অভিযোগের পরিপেক্ষিতে থানায় বাদী-বিবাদীপক্ষকে ডাকতে পারি ,বসতে পারি ।
আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করি, কিন্তু কোন বিচারিক কাজ করি না । মোবাইলে কমপক্ষে তিনবার ধন্যবাদ জানান তিনি ।
জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানা থেকে অভিযোগের আলোকে একটি ঔধুষ কোম্পানির ছোট কাগজে নোটিশ জারি করে ।নোটিশের নিচে মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলমের নাম পদবী রয়েছে । নোটিশের নমুনা কপি দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ের হাতে এসেছে ।
ডিজিটাল বাংলাদেশে এমন হাতের লেখা নোটিশ দেখে বিবাদী পক্ষ হতবম্ভ হয়ে গেছে । বাদী হলেন হাইমচর থানা নিবাসী রাজ্জাক পিতা অলিউল্লা । তারপরও বিবাদী পক্ষ নোটিশ অনুযায়ী থানায় নির্ধারিত সময়ে হাজির হয়েছেন । নোটিশটি কম্পিউটারের টাইপ করে দেওয়া যেতো । এমন ছোট সাদা কাগজে নোটিশ পাঠানো নিয়ে প্রশ্ন উঠছে । তাও আবার কাটাছিড়া ভরপুর ।
খোঁজ নিয়ে জানা গেছে শুধুমাত্র থানায় অভিযোগ কিংবা দরখাস্তের আলোকে এমন নোর্টিশ জারি করতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । যেহেতু এটা কোর্টের মামলা কিংবা থানার এজহার না ।
মডেল থানা সূত্রে জানা গেছে,চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলম এই নোটিশ জারি করেন । ছোট একটি সাদা কাগজে কাটাছিড়া করে নোটিশটি বিবাদী পক্ষকে ডেকে এনে জানানো হয়েছে ।
এ ব্যাপারে চাঁদপুর পুলিশ সুপার ,অতিরিক্ত পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর নিকট কাটাছিড়া নোটিশের কাগজটি হোয়ারসপে পাঠানো হয়েছে ।
বিষয়টি তদন্তের দাবী করেছেন সচেতন মহল এবং নোটিশ জারিকারী চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের ।



