বিষ্ণুদীতে সাখাওয়াত মিজির দলবলের কার্যকালাপে অতিষ্ঠ এলাকাবাসি

স্টাফ রির্পোটার: চাঁদপুর শহরের বিষ্ণুদীতে শাখাওয়াত মিজি ও তার সাঙ্গপাঙ্গদের চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যাকালাপে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসি। ওই এলাকায় জমির ক্রেতা কিংবা বিভিন্ন বাসা বাড়ি নির্মান কাজের সময় চাঁদা দাবি, হুমকি, ধমকি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে একটি চক্র।

এদের কাছ থেকে পরিতান চান ভুক্তভোগীরা। সম্প্রতি শাখাওয়াত মিজি নামের যুবক এক খরিদদারের কাছে চাঁদা দাবি করে তাদের জমির বাউন্ডারিতে গেট লাগানো কাজে বাঁধা প্রদান করে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় চেয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমন অভিযোগের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর মডেল থানার এস আই মোস্তফা সঙ্গীয়ফোর্স নিয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে যায় ।

চাঁদপুর সদর উপজেলার পূর্ব হামানকর্দী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী রোজিনা বেগম জানান, আমার ভাইয়েরা এই সম্পত্তি মৃত আব্দুল মতিন মিজির কাছ থেকে খরিদ করে। এবং পরবর্তিতে আমরা উক্ত সম্পত্তি আমার ভাইদের কাছ থেকে খরিদ করি। কিন্তু গত ২২/০৮/২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটের সময় আমরা আমাদের মালিকানা উক্ত সম্পত্তি বাউন্ডারির গেইট লাগানোর জন্য গেলে মৃত আব্দুল মতিন মিজির ছেলে শাখাওয়াত হোসেন মিজি (৪০) আমার কাছে বিভিন্ন কাগজ পত্রের দোহাই দিয়ে মোটা অংকের টাকা দাবি করে এবং আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে গেইট লাগানোর কাজে বাঁধা দেয় ।এমনকি আমাকে মারধরের চেষ্টা করে ও প্রান নাশের হুমকি দেয় ।
এসময় আমার চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে আমাকে রক্ষা করেন।ভবিষ্যতে শাখাওয়াত হোসেনের ধারা আমাদের বড় ধরনের ক্ষয় ক্ষতির শঙ্কায় আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানায় মৃত আব্দুল মতিন মিজির ছেলে শাখাওয়াত মিজি ও তার কিছু লোকজন প্রায় সময় এলাকার বিভিন্ন মানুষের সাথে এসব কার্যক্রম করে আসছে। আবার অনেকের কাছে টাকাও দাবি করে থাকেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই মোস্তফা জানান, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তার বাবার কাছ থেকেই রোজিনা বেগম এই জমি ক্রয় করেছেন। আমরা তাদেরকে বলেছি তাদের জায়গায় তারা গেট লাগাবে এতে আপনারা বাঁধা প্রদান করেন কেনো। তাদের যদি অন্যকোন সমস্যা থেকে থাকে তাহলে আগামী মঙ্গলবার উভয় পক্ষ থানায় আসার কথা বলেছি

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত শাখাওয়াত মিজি,র সাথে বথা বলতে তার ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল করেও ব্যস্ত পাওয়া যায়।

সম্পর্কিত খবর