
চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর মডেল থানা থেকে অবিযোগের আলোকে বিবাদীপক্ষকে নোটিশ জারি করেছে । তাও আবার কাটাছিড়া । নোটিশের নমুনা কপি দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ের হাতে এসেছে ।
ডিজিটাল বাংলাদেশে এমন হাতের লেখা নোটিশ দেখে বিবাদী পক্ষ হতবম্ভ হয়ে গেছে । বাদী হলেন হাইমচর থানা নিবাসী রাজ্জাক পিতা অলিউল্লা । তারপরও বিবাদী পক্ষ নোটিশ অনুযায়ী থানায় নির্ধারিত সময়ে হাজির হয়েছেন । নোটিশটি কম্পিউটারের টাইপ করে দেওয়া যেতো । এমন ছোট সাদা কাগজে নোটিশ পাঠানো নিয়ে প্রশ্ন উঠছে । তাও আবার কাটাছিড়া ভরপুর ।
খোঁজ নিয়ে জানা গেছে শুধুমাত্র থানায় অভিযোগ কিংবা দরখাস্তের আলোকে এমন নোর্টিশ জারি করতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । যেহেতু এটা কোর্টের মামলা কিংবা থানার এজহার না ।
মডেল থানা সূত্রে জানা গেছে,চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলম এই নোটিশ জারি করেন । তবে নোটিশ দাতা পুলিশ পরিদর্শক শামছুল আলমেরও নোটিশে স্বাক্ষর নেই । ছোট একটি সাদা কাগজে কাটাছিড়া করে নোটিশটি বিবাদী পক্ষকে ডেকে এনে জানানো হয়েছে ।
এ ব্যাপারে নোটিশ পাঠানো পুলিশ অফিসার চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শামছুল আলমের সাথে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি নোটিশের সত্যতা স্বীকার করেন । উক্ত কাগজে বিবাদীপক্ষকে নোটিশ জারি করেছে । এ রকম ছোট কাগজে নোটিশ জারির বিষয়ে জিজ্বাসা করলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান ।
এ ব্যাপারে চাঁদপুর পুলিশ সুপার ,অতিরিক্ত পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর নিকট কাটাছিড়া নোটিশের কাগজটি হোয়ারসপে পাঠানো হয়েছে ।



