মতলব পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতির পদত্যাগ

স্টাফ রিপোর্টারঃ মতলব পৌর ৯নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ- সভপতি মোঃ ইয়াছিন গাজী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তিনি এক পত্রের মাধ্যমে জানান,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লবের যৌথ স্বাক্ষরিত ৯নং ওয়ার্ড যুবদলের কমিটির মধ্যে আমাকে সিনিয়র সহ- সভাপতি করা হয়েছে তা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মাধ্যমে জানতে পারি।ওই কমিটির কোন কপি আমাকে দেয়া হয়নি এবং আমার কোন মতামতও নেয়নি। তাই আমি পারিবারিক সমস্যার কারনে সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।

সম্পর্কিত খবর