মতলবে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মতলব প্রতিনিধি ঃমতলব দক্ষিনের ক্রীড়াঙ্গণে সোনালী আমেজ ও উত্তেজনা ফিরিয়ে আনতে উষার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদক বিরোধী প্রিতি ফুটবল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল । খেলার উদ্ভোধন করেন মতলব দক্ষিন থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত ) সালেহ আহম্মেদ ।

গত ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মতলব নিউ হোস্টেল মাঠে উক্ত খেলায় অংশগ্রহণ করেন মতলবের ঐতিহ্যবাহী উষার স্পোর্টিং ক্লাব বনাম ঢাকার এফ সি রেইনবো ক্লাব।

ঊষার স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক চন্দন সাহা, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম আলেক, মতলব উত্তর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ. কে. এম আজাদ, মতলব খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি গোলাম কাদের মুকুল, ঊষার স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান কাজলসহ কয়েক হাজার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন ।

খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ স্বপন, সার্বিক ত্বত্তাবধানে ছিলেন ঊষার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাকিব চৌধুরী, ধারা বর্ণনায় ছিলেন মতলবের প্রাক্তণ খেলোয়ার কামরুল হাসান নিপু।

সম্পর্কিত খবর