
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীর পিতা রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত সাবেক মেম্বার ও চাঁদপুর মাছঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কুদ্দুস আলী বেপারীর দাফন সম্পান্ন হয়েছে। গত বুধবার রাত ৮টায় বার্ধক্য জনিত কারণে ঢাকার ঢাকার একটি প্রাইভেট
হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ৭ ছেলে, ৬ মেয়ে, ছেলেদের বউ, জামাতা, নাতী-নাতনি, শুভাকক্সক্ষীসহ অশংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম আলহাজ কুদ্দুস আলী বেপারীর প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর চাঁদপুর শহরের বড়স্টেশন মাদ্রাসা রোডে আলহাজ সাবের হোসেন গাজীর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন বাইতুল হামদ্ জামে মসজিদের ইমাম মুফতি ফজলুল হক।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইনের পরিচালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, রাজরাজেশ্বর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক চোকদার, আবুল হোসেন প্রধানিয়া, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার।
মরহুরে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড় ছেলে রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী ও ভাতিজা মাও. হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল,
তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুউল্লাহ পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান হাজী সাত্তার রাঢ়ী, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষাক মো. গোফরান হোসেন, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার,মরহুমের শেয়ালক শাহতলী নিবাসী সাবেক মেম্বার সফিক কারীসহ বিভিন্ন রাজনৈতি, ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।
মরহুমের ২য় জানাজা বাদ আসর চান্দ্রা দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশেবন্দী মুজাদ্দেদী। জানাজার নামাজ শেষে চান্দ্রা দরবার শরীফে মরহুমের দাফন করা হব।



