
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ে ১০ম ও ৭ম শ্রেনির দলনেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে ১০ম ও ৭ম শ্রেনির দলনেতাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরে ৭ম ও ১০ম শ্রেনির গ্রুপভিত্তিক দলের সাথে ফটোসেশানে অংশগ্রহণ করেন শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।



