
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিন আক্তারকে মারধর ও অচেতন করে তালাকের কাগজে স্বাক্ষর নেওয়ার ঘটনায় মডেল থানায় অভিযোগ দাখিল করেন । সেই অভিযোগের পরিপ্রক্ষিতে গতকাল বৃস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর মডেল থানার এস আই কুদ্দুস।
গতকাল ৭সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঘটনাস্থল শাহতলী পরিদর্শন করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই কুদ্দুস।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার এস আই কুদ্দুস গতকাল বৃস্পতিবার দৈনিক চাঁদপুর খবরকে জানান,সরজমিনে স্বাক্ষী প্রমানের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা পেয়েছি । আসামীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে । অভিযুক্ত উজ্জ্বল মৃধাসহ আসামীদের গ্রেফতার করা হবে । তালাকের কাগজ উদ্ধার করা হবে ।
এ ব্যাপারে স্ত্রী শারমিন আক্তার গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, যৌতুকের জন্য প্রায়ই আমার স্বামী উজ্জ্বল, শশুড়-শাশুড়ী শারিরীকভাবে নিযাতন করতো আমার শরীরে অনেক আঘাত রয়েছে । এই সময়ে আমাকে ঔষুধ সেবন করে অচেতন করে আমার কাছ থেকে তালাকের কাগজে স্বাক্ষর রাখে ।
আমি তালাকের সাথে একমত না । আমি সংসার করতে চাই । আমি ন্যায় বিচার চাই । আমি এলাকাবাসীর সহযোগিতা চাই । আমি চাঁদপুরের পুলিশ সুপার ও ওসির মডেল থানার নিকট সুবিচার প্রাথনা করছি । বতমানে আমি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি । যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিবাদীরা ।
উল্লেখ্য, গত ৬সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সদর মডেল থানায় উপস্থিত হয়ে স্ত্রী শারমিন আক্তার, স্থায়ী ঠিকানা-গাজীপুর, ঢাকা ও বর্তমান ঠিকানা-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আসামী করা হয় ১। উজ্জ্বল মৃধা (২৭), পিতা- মিজান মৃধা, ২। জাহানারা বেগম (৪৫), স্বামী-মিজান মৃধা, ৩। মিজান মৃধা (৫২), পিতা-আবুল মৃধা, সর্বসাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর।
অভিযোগে উল্লেখ করা হয়-আমি একজন অসহায় সহজ সরল আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সাথে গত ৩সেপ্টেম্বর আমার বিবাদীগণ আমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি যৌতুকের দাবি করে মারধর করে।
অভিযোগে আরো উল্লেখ করেন আমি দেড় মাসের গর্ভবতী ছিলাম কিন্তু ১নং বিবাদীর চিন্তাভাবনা এতই খারাপ যে, আমার পেটের দেড় মাসের বাচ্চাকে নষ্ট করার জন্য বাচ্চা নষ্ট হবার ঔষুধকে ভিটামিনের ঔষুধ বলে খাইয়ে বাচ্চাটি নষ্ট করে ফেলেন।



