
মাসুদ হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে মতবিনিময় সভা ও নির্বাচন পরিচালনার কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়নের ৭নং ,৮নং ও ৯নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুই কেন্দ্র কমিটি গঠন কল্পে আহবায়ক ও সদস্য সচিবের নাম প্রস্তাব করা হয়।
এসময় একক প্রার্থী হওয়ায় ৬৯নং কেন্দ্রের আহবায়ক হিসেবে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ পলাশ পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেক পাটওয়ারীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। এছাড়া ৭০নং কেন্দ্রের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তালুকদারকে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ খানকে মনোনীত করা হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশু মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম।
তিনি তার বক্তবে বলেন, ব্যক্তি বিদ্বেষের উর্ধ্বে দীপু মনি আপার বিজয়ে, নৌকার বিজয়ের প্রশ্নে আমরা এক ও অভিন্ন। কারন এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা বিজয়ের বিকল্প নেই। আমাদের ব্যক্তি বিশেষ কারো উপর মান অভিমান থাকতে পারে। কিন্তু নৌকা নৈতিকতা ও বিজয়ের প্রশ্নে আমরা বিরোধী কোন চক্রকে সুযোগ দিতে পারি না। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সঠিত দায়িত্ব পালনের আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোক্তার আহমেদ মাস্টার, আমির তালুকদার, ডাঃ উত্তম রায়, সাংগঠনিক সম্পাদক খালেক পাটওয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক রুমা বেগম।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আল মামুন হাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ ইছাহাক তপদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম খান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুলতানা বেগম, ইউপি সদস্য রিপন পাটওয়ারী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম,
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
এর আগে ওয়ার্ড ও ইউনিয়ন পর্য়ায়ের প্রয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতায় বিশেষ দোয়া পাঠ করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম খান। গীতা পাঠ করেন বিশু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মহিবুল্লাহ পাটওয়ারী, জাকির ঢালী,
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আহম্মেদ বেপারী, ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি রাহিমা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সোহেল মিজিসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



