প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুজিত রায় নন্দীর শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর মেডিকেল ও নার্সিং কলেজ একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সুজিত রায় নন্দী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩৭০ কোটি টাকা ব্যায়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে চাঁদপুর বাসীর পক্ষ থেকে অভিন্দন ও অশেষ কৃতজ্ঞতা জানান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী।

সম্পর্কিত খবর