স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান জননেতা সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন।
তিনি আজ (৭সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নৌ-পথে রওয়ানা হয়ে দুপুর সাড়ে ৩টায় চাঁদপুরে পৌঁছবেন।
এরপর সন্ধ্যা ৬টায় পুরানবাজার হরিসভা মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদিবেন।
এছাড়াও তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।



