শাহতলীতে প্রতিবন্ধীকে নাজেহাল : ব্যবসায়ী নুর মোহাম্মদ’র ক্ষমা প্রার্থনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে প্রতিবন্ধী ছেলে প্রতীক এর সাথে দুষ্টামির ছলে নাজেহাল ও আঘাত করায় ক্ষমা ছেয়েছেন হামানকর্দ্দি গ্রামের ব্যবসায়ী নুর মোহাম্মদ বেপারী।

গতকাল ৬সেপ্টেম্বর এক অঙ্গিকার নামায় অভিযুক্ত ব্যবসায়ী নুর মোহাম্মদ ক্ষমা প্রার্থনা করেন।

অঙ্গীকার নামায় উল্লেখ করেন আমি প্রতিবন্ধী ছেলেকে আঘাত করে অন্যায় করেছি। আমি আমার এ কাজের জন্য অনুতপ্ত ও ব্যতিথ। আমি ভবিষ্যতে এ ধরনের কাজ কখনো করবনা।

জানা গেছে, শাহতলী বাজারে প্রতিবন্ধী ছেলে প্রতীককে নাজেহাল করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া হলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠে । ব্যবসায়ী নুর মোহাম্মদ বেপারীর বিচার দাবী করেন । তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যবসায়ী নুর মোহাম্মদ লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।

সম্পর্কিত খবর