
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের শাহতলীতে স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। সেই সাথে ঔষুধ সেবন করে অচেতন করে তালাকের কাগজে স্বাক্ষর রাখে ।
গতকাল ৬সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সদর মডেল থানায় উপস্থিত হয়ে স্ত্রী শারমিন আক্তার, স্থায়ী ঠিকানা-গাজীপুর, ঢাকা ও বর্তমান ঠিকানা-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নিদেশ দেন ।
অভিযোগে আসামী করা হয় ১। উজ্জ্বল মৃধা (২৭), পিতা- মিজান মৃধা, ২। জাহানারা বেগম (৪৫), স্বামী-মিজান মৃধা, ৩। মিজান মৃধা (৫২), পিতা-আবুল মৃধা, সর্বসাং-বড় শাহতলী, (মরহুম অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ ফারুকীর বাড়ী ) চাঁদপুর সদর, চাঁদপুর।
এ ব্যাপারে স্ত্রী শারমিন আক্তার গতকাল বুধবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে জানান, যৌতুকের জন্য প্রায়ই আমার স্বামী উজ্জ্বল, শশুড়-শাশুড়ী শারিরীকভাবে নিযাতন করতো আমার শরীরে অনেক আঘাত রয়েছে । । এই সময়ে ঔষুধ সেবন করে অচেতন করে আমার কাছ থেকে তালাকের কাগজে স্বাক্ষর রাখে । আমি তালাকের সাথে একমত না । আমি সংসার করতে চাই । আমি ন্যায় বিচার চাই । আমি এলাকাবাসীর সহযোগিতা চাই । আমি চাঁদপুরের পুলিশ সুপার ও ওসির মডেল থানার নিকট সুবিচার প্রাথনা করছি । বতমানে আমি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি । যে কোন সময় আমাকে হত্যা করতে পারে বিবাদীরা ।
এ ব্যাপারে শাহতলী নিবাসী শাহআলম খান গতকাল বুধবার দৈনিক চাঁদপুর খবরকে জানান, গৃহবধু শারমিন আক্তার একেবারেই অসহায় । তাকে অচেতন করে তার স্বামী উজ্জ্বল মৃধা তালাকের কাগজে স্বাক্ষর নেয় । তাকে তার স্বামী ও তার পরিবার নিযাতন করতো । শারমিন আক্তার যাতে ন্যায় বিচার পায় তার জন্য এলাকাবাসী সহযোগিতা করবে ।
অভিযোগে বাদী শারমিন আক্তার উল্লেখ করেন ,আমি একজন অসহায় সহজ সরল আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সাথে গত ৩সেপ্টেম্বর আমার বিবাদীগণ আমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি যৌতুকের দাবি করে মারধর করে।
মডেল থানায় অভিযোগে বাদী শারমিন আক্তার জানান,বিবাদীগন আমার স্বামী, শশুড়-শাশুড়ী বটে। গত ২০২২ সালে ১নং বিবাদীর সাথে সামাজিক যোগাযোগ (ফেইসবুক) এর মাধ্যমে পরিচয় হই। পরিচয় হবার প্রায় ১(এক) মাস পরই বিবাদীর সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। তারপর ১৫ দিন পরে ১নং বিবাদীর সাথে সরাসরি দেখা করিলে ১নং বিবাদী আমাকে চাঁদপুর তার এক বন্ধু সবুজের বাসায় নিয়ে যান। তারপর দিন পর সকাল বেলা গাড়ী করে আমার বাসায় চলে যাই। বাসায় যাওয়ার কিছুদিন পরে ১নং বিবাদী আমাকে বিয়ের প্রস্তাব করিলে আমি প্রথমে রাজি না হলেও পরে বিয়ে করতে সম্মতি দিলে ১নং বিবাদী ঢাকা এসে আমাকে চাঁদপুর কোর্টে নিয়ে গিয়ে ১লক্ষ টাকা দেনমহোর ধার্য্য করে ৮০হাজার টাকা উসুল লেখে ১নং বিবাদীর বন্ধু সুবজকে স্বাক্ষী রেখে জুলাই মাসে প্রথম দিকে আমাদের বিবাহ সম্পূর্ন হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয় বিবাহর পর প্রায় ১মাসের মত ১নং বিবাদীর বন্ধু সবুজের বাসায় অবস্থান করি। বিয়ের ১মাস পরে ১নং বিবাদীর বাবার বাসায় যেতে চাইলে ১নং বিবাদী কোনো ভাবেই শশুড় বাসায় নিতে রাজি হয় না, রাজি না হওয়াতে আমি কান্না করলে এলাকার গন্যমান্য ব্যক্তিরা ১নং বিবাদীকে বলে জোরপূর্বক শশুড় বাড়ীতে নিয়ে যায়। শশুড় বাড়ীতে আসার ১০-১২ দিন সকল বিবাদীগনের ব্যবহার ভালোই ছিল। অতঃপর গত ০৩/০৯/২০২২ খ্রিঃ তারিখ দুপুরে অনুমান ০২.২০ ঘটিকার সময় ২নং বিবাদী আমাকে বলেন বিয়ের সময়তো আমার ছেলেকে কিছু দেছ নাই, এখন সিএনজি কিনার জন্য তোর বাবার বাসা থেকে ১লক্ষ টাকা যৌতুক এনে দে। আমি টাকা আনতে পারবো না বললেই স্বাক্ষী এবং ১নং বিবাদীর সামনে ২নং বিবাদী আমার গলা টিপ দিয়ে ধরে।
এরপর দিন থেকে গত ০৫/০৯/২০২৩ইং তারিখ পর্যন্ত ১নং বিবাদী উক্ত যৌতুকের টাকার জন্য আমাকে কাঠ দিয়ে পায়ে ভারি মারলে পায়ে মারাত্মক আঘাত পাই। আঘাতের কারনে হাটতে পারি না দেখে ১নং বিবাদী সকালে ফার্মেসী থেকে ঔষুধ এনে দেন, এরপর ১নং বিবাদী সন্ধ্যা বাড়ীতে এসে উক্ত যৌতুকের টাকার জন্য আবার মারধর করেন।
তারপরও আমি যৌতুকের টাকা আনি না বলে ৫০/০৯/২০২৩ইং তারিখ রাত অনুমান ১টায় সময় আমাকে ৫শ টাকা ভাড়া দিয়ে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তায় দাড়িয়ে কান্না করতে ছিলাম তখন পথিমধ্যে একজন মুরুব্বি আমাকে দেখে মেম্বারের বাড়ীতে নিয়ে গেলে মেম্বার বাড়িওয়ালা (স্বাক্ষী) কে ডেকে আনে এবং তার বাসাতেই রাতে থাকার ব্যবস্থা করে দেয়।
অভিযোগে আরো উল্লেখ করেন আমি দেড় মাসের গর্ভবতী ছিলাম কিন্তু ১নং বিবাদীর চিন্তাভাবনা এতই খারাপ যে, আমার পেটের দেড় মাসের বাচ্চাকে নষ্ট করার জন্য বাচ্চা নষ্ট হবার ঔষুধকে ভিটামিনের ঔষুধ বলে খাইয়ে বাচ্চাটি নষ্ট করে ফেলেন।



