চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম(বার) চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে সৌজন্যে সাক্ষাৎ করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
গতকাল ২৩আগস্ট (বুধবার) চাঁদপুর সার্কিট হাউজে চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম, বার কে গার্ড অর্নার প্রদান করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



