উপজেলা চেয়ারম্যানকে বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির শুভেচ্ছা

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার (২৩আগষ্ট) দুপুরে সদর উপজেলা পরিষদে বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং -০৮/চাঁদ-১৯)এর নেতৃবৃন্দরা ও জাহাজ মালিকরা উপস্থিতি হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান -কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলো বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান খান,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, কোষাধ্যক্ষ,মোহাম্মদ কামরুজ্জামান ভূইয়া স্বপন,

সদস্য মোঃ তালহা খান জন্টু, মকবুল গাজী, মোঃ ফারুক হোসেন,ফরিদ আহমদ খান শিপন,মোহাম্মদ রুহুল আমিন,রশিদ পাটোয়ারী, জাকির খান,মোঃ আলমগীর,বালুবাহী নৌ-যান মালিক রশিদ গাজী ও কবির বেপারী প্রমুখ।

সম্পর্কিত খবর