গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত-এর সাথে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার হলরুমে এই সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন চাঁদপুরে সদর উপজেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক কাজ করতে সকলের সহযোগিতা চাই।সকল কাজের শতভাগ স্বচ্ছতা থাকতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এখানে আপনারা আমার কাজের সমালোচনা বেশি বেশি করবেন। আপনারা আমার কোন প্রশংসা সরাসরি না করার জন্য অনুরোধ করছি। সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ । আপনাদের মাধ্যমে আমি বেশি বেশি সমস্যা জানতে পারবো। সেই দিক থেকে আপনারা আমাকে সহযোগিতা করবেন।তিনি আরো বলেন,সাধারণ মানুষের জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত থাকবে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমার বসার জায়গার পাশে আলাদা করে চেয়ার থাকবে। বীর মুক্তিযোদ্ধা হল আমাদের দেশের প্রাণ, জাতির শ্রেষ্ট সন্তান। মুক্তিযোদ্ধাদের যেকোনো কাজেই আমার কাছে সহযোগিতা পাবেন।
চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সহকারী কমান্ডার মিনাল কান্তি,বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সিরাজী, বীর মুক্তিযোদ্ধা তাহের, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক,
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, চাঁদপুর ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ এ লতিফ,সাধারণ সম্পাদক সাংবাদিক শাওন পাটওয়ারী প্রমুখ।



