স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের জে.এম সেনগুপ্ত রোডে রাতের আধাঁরে অবৈধভাবে দখলকৃত স্থাপনায় অফিসার ইনচার্জ চাঁদপুর সদর মডেল থানা কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্বলিত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডের মতলব হোমিও হলের সত্ত্বাধিকারী ডা. মো. রফিকুল ইসলাম ২০১০ এর ৯-ই ফেব্রুয়ারী রেজিষ্ট্রিকৃত সাব-কবলা দলিল মূলে দুই দরজা বিশিষ্ট দালান কোঠাক্রয় করে নিউ মতলব হোমিও হল নামে সাইনবোর্ড টাঙিয়ে ব্যবসা পরিচালনা করা অবস্থায় ২০১১ সালের ২৪ মার্চ সাবিত্রি রানী ঘোষ গং জাল দলিল সৃজন করে আধাঁরে অবৈধ ভাবে দোকানঘর দখল করে পরবর্তীতে ডা. মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে সাবিত্রি রানী ঘোষ গংদের বিবাদী করে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেন ।
আদালত বিবাদীগণ যাহা নালিশি ভূমি ও দোকান ঘর অন্যত্র হস্তান্তর বা উহার কোন রুপান্তর ঘটাইতে না পারে তৎমর্মে বিবাদীগণের বিরুদ্ধে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকাসত্বেও সাবিত্রি রানী ঘোষ গং নালিশী দোকানঘর বিক্রয় করার চেষ্টা করিলে আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত অফিসার ইনচার্জ চাঁদপুর সদর মডেল থানাকে রিসিভার নিয়োগ করিলে অফিসার ইনচার্জ চাঁদপুর সদর মডেল থানা নালিশি দোকানঘর নিজ হেফাজতে নিয়ে ভাড়া আদায়সহ পুলিশি নজরদারি অব্যাহতি রাখছে।
এমতাবস্থায় বিবাদী গং পূনরায় নালিশি ভুমি ও দোকান বিক্রির পাঁয়তারা করছে এমন অভিযোগের পেক্ষিতে বিরোধ এড়াতে বিরোধ পুণ্য স্থাপনায় সাইনবোর্ড টাঙিয়ে দেয় চাঁদপুর মডেল থানা।



