ডাঃ এম.এ গফুরের এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩আগস্ট দোয়া

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হাসপাতালের ভূমিদাতা মরহুম আলহাজ্ব ডাঃ এম.এ গফুর সাহেব এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে।

চাঁদপুর ডায়াবেটিক সমিতি’র অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আখন্দ সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপিতে এ তথ্য জানা যায়।

আগামী ২৩আগস্ট (বুধবার) দুপুর ১টা ১৫মিনিটে (বাদ যোহর) মরহুমের রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এক দোয়া’র আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর